| বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের প্রতিটি ধাপকেই যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছেন এ অভিনেত্রী।
২০০৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে গৌতম হালদারের ‘ভালো থেকো’র মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু বিদ্যা বালানের। সিনেমাটি কেবল তার প্রথম চলচ্চিত্রই নয়; বরং অভিনয় জগতের প্রতি তার গভীর অনুরাগ ও দায়বদ্ধতার স্বাক্ষরও বহন করে। বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও, জাতীয় পর্যায়ে তখনও তার প্রতিভার আলো ছড়ায়নি।
২০০৫ সালে পূজা বত্রী পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন বিদ্যা। ললিতা চরিত্রে তার মর্মস্পর্শী অভিনয় শুধু সমালোচকদেরই নয়, সাধারণ দর্শকদেরও সমানভাবে মুগ্ধ করেছিল। এমনকি তাকে একেবারে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তুলে আনে সিনেমাটি।
এবার বলিউডের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে বিদ্যা বালানের। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ জোরালো হচ্ছে এ গুঞ্জন।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam