অফিস সহকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা দিয়েছে আইপিডিসি

  |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

অফিস সহকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা দিয়েছে আইপিডিসি

অফিস সহকারীদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ‘ওয়েলনেস উইক’। চোখ পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ১৭ জন অফিস সহকারীকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে।

সপ্তাহব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে আইপিডিসির কর্মীদের চোখ পরীক্ষা করেন পেশাদার চক্ষু বিশেষজ্ঞরা। পরীক্ষার ফল অনুযায়ী যাদের চশমা প্রয়োজন বলে নির্ধারিত হয়, তাদের বিনামূল্যে চশমা দেয়া হয়। এতে কর্মীরা দৈনন্দিন কাজের ক্ষেত্রে আরো স্বস্তি ও স্বাচ্ছন্দ্য পাবেন বলে আয়োজকেরা আশা করছেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আইপিডিসি বিশ্বাস করে, কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছেন এই পরিশ্রমী মানুষগুলো। তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেয়া আমাদের দায়িত্ব। আর তাদের সুস্থতায় ভূমিকা রাখতে পারা আমাদের বড় অর্জন। এমন উদ্যোগ আমাদের সেই বিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলে। আর ভবিষ্যতেও এসব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’

—বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ এএম | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com