শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত

  |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের জন্যে এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত।তবেঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি কিংবদন্তি তারকা সুনীল ছেত্রীর। গতকাল (বুধবার) একইদিনে বাংলাদেশও দল ঘোষণা করেছিল।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশ-ভারতের ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের হিসাবে কেবলই নিয়মরক্ষার। দুই দল আগেই লড়াই থেকে ছিটকে গেছে। তাই সম্ভবত তরুণ ফুটবলারদের পরীক্ষার লক্ষ্য ভারতীয় কোচ খালিদ জামিলের। ১৫ নভেম্বর ঢাকার বিমানে চড়ার আগে তিনি দল সাজিয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিয়ে। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে বেঙ্গালুরুতে প্রস্তুতি ক্যাম্প শুরুর কথা রয়েছে ভারতের।

ভারতের ২৩ সদস্যের প্রাথমিক দলে স্ট্রাইকার হিসেবে আছেন ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি এবং বিক্রম প্রতাপ সিংহকে। অভিজ্ঞ সুনীলকে এই ম্যাচের জন্য বিবেচনা করেননি ভারতীয় কোচ। গোলরক্ষকের ভূমিকায় দলে ডাকা হয়েছে গুরপ্রীত সিংহ সান্ধু, হৃত্বিক তিওয়ারি এবং সাহিলকে। ডিফেন্ডার হিসাবে রয়েছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাইস, পরমবীর, রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্ঘান।

বাংলাদেশের বিপক্ষে মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমলুঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিংহ নওরেম, নিখিল প্রভু এবং সুরেশ সিংহ ওয়াংজাম।

‘সি’ গ্রুপে ৪ ম্যাচ খেলে বাংলাদেশ ও ভারত কোনো জয় পায়নি। ২টি করে ড্র নিয়ে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩-৪ নম্বরে অবস্থান বাংলাদেশ ও ভারতের। ফলে এশিয়ান কাপে ওঠার লড়াইটা চলছে হংকং ও সিঙ্গাপুরের মাঝে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com