শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে মঙ্গলবার শুরু প্রথম টেস্ট

  |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

সিলেটে মঙ্গলবার শুরু প্রথম টেস্ট

টেস্টে নবীনতম দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচদিনের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিলেটে মঙ্গলবার শুরু হচ্ছে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ১৯ নভেম্বর।

২০২৩ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। দুই বছর পর আবার সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল। এটা দুই দলের দ্বিতীয় টেস্ট সিরিজ। আর সিলেটের ম্যাচটি দুই দলের দ্বিতীয় লড়াই।

বাংলাদেশের কৃতী ব্যাটার মুশফিকুর রহিম ফিট থাকলে এ সিরিজে ক্যারিয়ারের ৯৯তম ও শততম টেস্ট খেলবেন। ৩৮ বছর বয়সী ক্রিকেটার এখন পর্যন্ত ৯৮ ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে করেছেন ৬ হাজার ৩২৮ রান। ডাবল সেঞ্চুরি করেছেন তিনটি—২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে হার না মানা ২১৮ রান, ২০২০ সালে একই মাঠে একই দেশের বিপক্ষে ২০৩ রান ও ২০১৩ সালে গলে শ্রীলংকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেন তিনি।

আইরিশদের জন্যও মুশফিক এক আতঙ্কের নাম হয়তো। ২০২৩ সালে শেরেবাংলা স্টেডিয়ামে তার কাছেই হেরে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে ১২৬ ও রান তাড়া করার সময় ৫১ রানের হার না মানা ইনিংস খেলে মুশফিকই সহজ এক জয় এনে দেন বাংলাদেশকে।

সাড়ে চার মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ চলতি বছর জুনে কলম্বোয় খেলেছে বাংলাদেশ, যে ম্যাচে স্বাগতিকরা ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়। চলতি বছর বাকি তিন টেস্টের একটিতে জয়, একটিতে হার ও একটি ড্র করে টাইগাররা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com