শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানকে ২৪১ রানের টার্গেট দিয়েছে ভারত

  |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

পাকিস্তানকে ২৪১ রানের টার্গেট দিয়েছে ভারত

বাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত ৪৬.১ ওভারে ২৪০ রান তুলে অলআউট হয়ে গেছে। ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২২ রান তুলেছে পাকিস্তান।

এর আগে পাকিস্তানের বোলারদের বড় সাফল্য ভারতের ১৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীকে দ্রুত আউট করতে পারা। আগের ম্যাচে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলা বৈভব আজ আউট হয়ে গেছেন মাত্র ৬ রানে। এরপর অ্যারন জর্জ (৮৮ বলে ৮৫), অধিনায়ক আয়ুশ মাহাত্রে (৩৮), কণিক্ষ চৌহান (২৪*) ও অভিজ্ঞান কুন্ডুর (২২) ব্যাটে ভর করে দুশ পেরিয়েছে ভারত।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারত হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, আর পাকিস্তান হারায় মালয়েশিয়াকে।

আট দলের এ আসরে দুই গ্রুপ থেকে চার দল উঠবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করছে।

যুব এশিয়া কাপে ভারত আটবার, বাংলাদেশ দুবার ও আফগানিস্তান একবার শিরোপা জিতেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com