| বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 114 বার পঠিত
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিবির অবস্থান বিবেচনা করে আইসিসি বাংলাদেশকে শ্রীলংকায় খেলার সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপদেষ্টা বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা আবারো আইসিসির সঙ্গে যোগাযোগ করব। এ সময় তিনি স্পষ্ট করেন, আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলংকায় খেলতে চাই।
বাংলাদেশের আবেদনের ওপর বুধবার বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেয়া হতে পারে।
Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam