| রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 85 বার পঠিত
বিনোদন জগতের আলোচিত উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী নতুন ইনিংস শুরু করলেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে চমকে দেন এ উপস্থাপিকা।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গহনা আর চন্দনের ফোঁটায় উপস্থাপিকাকে ভিন্নরূপে দেখা যায়।
স্মিতা চৌধুরী সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা তার এ বিয়ের খবরে বেশ চমকে গেছেন। তারা এ নতুন দম্পতিকে শুভকামনা ও শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন।
সামাজিক মাধ্যমে স্মিতা চৌধুরী বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনো বিস্তারিত জানাননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের বেশ কৌতূহলী করে তুলেছে।
Posted ১২:১১ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam