শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবসর ঘোষণার পর নতুন করে যা বললেন অরিজিৎ

  |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত

অবসর ঘোষণার পর নতুন করে যা বললেন অরিজিৎ

প্লেব্যাক ক্যারিয়ারে ইতিটানা নিয়ে ট্রলের মুখে পড়েছেন বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যার কণ্ঠে মজে আপামর বিনোদন দুনিয়া, সেই অরিজিৎ সিং সত্যিই আর সিনেমায় গান গাইবেন না? শিল্পীর হঠাৎ অবসর ঘোষণার পর থেকে এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের মনে। তবে বিমর্ষ ভক্তদের মুখে হাসি ফোটাতে এবার আসরে নামলেন খোদ ‘জিয়াগঞ্জের ভূমিপুত্র’।

সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তায় অরিজিৎ জানালেন— অবসর নিলেও তার কণ্ঠ এখনই হারিয়ে যাচ্ছে না। অবসরের সিদ্ধান্তের কথা জানালেও এখনই স্টুডিও থেকে বিদায় নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে এক আবেগপ্রবণ পোস্টে জানিয়েছেন এ সংগীতশিল্পী। তিনি বলেন, প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট।

অরিজিত বলেন, যদি আপনি আমার শ্রোতা না হন, তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই— আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।

এ সংগীতশিল্পী বলেন, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই— আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একই সঙ্গে আমি এটিও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলো সম্পূর্ণ করব। যে গুলোর প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো।

তিনি বলেন, তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছেন, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা তোমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আমার হাতে এখনো যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে, তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাকো। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।

সামাজিক মাধ্যমে অরিজিতের সিংয়ের এই পোস্টের নিচে ভিড় জমিয়েছেন হাজার হাজার ভক্ত। এক নেটিজেন লিখেছেন— আপনার গান ছাড়া দিন শুরু হয় না। আরেক নেটিজেন লিখেছেন—একটু বিরতি নিন, কিন্তু পুরোপুরি ছেড়ে যাবেন না।

ভক্ত-অনুরাগীদের এ ভালোবাসায় আপ্লুত শিল্পী জানিয়েছেন, শ্রোতাদের সমর্থনের কারণেই তিনি আজকের অরিজিৎ। তাই তাদের বঞ্চিত করে হুট করে মিলিয়ে যাবেন না তিনি।

অরিজিৎ এখন আরও বেশি সময় কাটাতে চান নিজের শহর জিয়াগঞ্জে। সেখানে সমাজসেবামূলক কাজ এবং সংগীত শিক্ষার প্রসারে তার বিশেষ ঝোঁক রয়েছে। তিনি গান থামাবেন না। প্লেব্য়াকের জমে থাকা কাজ শেষ করে স্বতন্ত্র মিউজিক সাধনায় মন দেবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com