শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

  |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   56 বার পঠিত

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

নকআউট ম্যাচের রোমাঞ্চ দিয়ে আজ শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। কলকাতার ইডেন গার্ডেনে অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি বর্তমান ও সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। খেলা হলে রানরেটের হিসাব কষতে হবে না। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে থাকায় কপাল পুড়বে স্বাগতিকদের। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

গ্রুপ-১ থেকে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলা ও জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুদলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে। প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানের বড় হারের পর সেমিতে উঠতে পরের দুই ম্যাচেই জয়ের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে, যার প্রথম ধাপটা বেশ ভালোভাবেই পার করেছে তারা। ২৫৬ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়েকে হারিয়েছে ৭২ রানে। উইন্ডিজের বিপক্ষে নকআউট ম্যাচের চ্যালেঞ্জকে তাই বাড়তি চাপ মনে করছেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ‘এ ধরনের পরিস্থিতি (বাঁচা-মরার ম্যাচ) আমাদের জন্য নতুন নয়। তাই বাড়তি চাপ নেই। এমন পরিস্থিতিতে ইতিবাচক পথ বেছে নেওয়ার বিকল্প কিছু নেই। শুধু সিদ্ধান্ত গ্রহণে আরও সাহসী ভূমিকা নিতে হবে।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের হিসাব আরও সহজ, ‘এই ম্যাচটাকে ফাইনাল হিসাবে দেখতে হবে আমাদের। এটি প্রথম ফাইনাল। আশা করি, এরপর আরও দুটি ফাইনাল খেলতে পারব।’

এবারের আসরে কলকাতায় এটি ভারতের প্রথম ম্যাচ। অন্যদিকে এরই মধ্যে ইডেনে তিনটি ম্যাচ খেলে ফেলায় উইকেটের চরিত্র বুঝতে সুবিধা হবে উইন্ডিজের। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে আরেকটি চ্যালেঞ্জ দেখছেন স্বাগতিকদের। তার মনে হচ্ছে, দলে কার্যকর কোনো ষষ্ঠ বোলার না থাকায় ব্যাটিং সহায়ক উইকেটে বিপদে পড়বে ভারত। শেষ তিন ম্যাচেই তাদের বিপক্ষে ১৭০ এর বেশি রান করেছে প্রতিপক্ষ। যেখানে আছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের মতো দলও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারদের বিপক্ষে ভারতের চ্যালেঞ্জ নিয়ে কুম্বলে বলেছেন, ‘গত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ব্যাটারদের দিয়ে খণ্ডকালীন বোলিংয়ের কাজটা ঠিকঠাকভাবে করেছে ভারত। কিন্তু উইন্ডিজের মতো দলের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে চ্যালেঞ্জের মুখে পড়বে তারা। ভারত সাত বা আট ব্যাটার খেলালে তাদের ষষ্ঠ বোলার প্রতিপক্ষের সহজ নিশানা হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com