শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিবির কমিটি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে একটি চক্র

  |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

বিসিবির কমিটি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে একটি চক্র

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙার জন্য নানাভাবে চেষ্টা করছে একটি চক্র। সেজন্যে বিসিবি পরিচালকদের প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি যুগান্তরকে জানিয়েছেন বিসিবির এক পরিচালক।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাদের কয়েকজনকে প্রস্তাব দেওয়া হচ্ছে আমরা যেন পদত্যাগ করি এবং বিসিবির নির্বাচন যে সুষ্ঠু হয়নি সেটা যেন তদন্ত কমিটিতে বলি। তবে এই প্রস্তাব সফল হবে না।’

বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু করেছে কমিটি। তিন পরিচালক শাহনিয়ান তানিম, ফয়েজুর রহমান ও আদনান রহমান দীপসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছে। ধারণা করা হচ্ছে, কয়েকজন পরিচালক নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলেছেন। ঈদের ছুটির মধ্যে বিসিবির পরিচালক আমজাদ হোসেন পদত্যাগ করেন। তার আগে পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেন। ছয় মাসের মধ্যে দুজন পরিচালকের বিদায় বিসিবির অভ্যন্তরীণ অস্বস্তিকর আবহের ইঙ্গিত দিচ্ছে।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ অবশ্য মনে করছেন, বিসিবির নিয়মেই চলতে থাকবে। তিনি বলেন, ‘যে দুজন পরিচালক পদত্যাগ করেছেন তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। বোর্ডের কোনো দোষ দেননি। আরও ২৩ জন পরিচালক আছেন। বিসিবি সভাপতি এখনো পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছেন। তবে বোর্ডের কাজ কিন্তু থেমে নেই, চলছেই।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com