শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

  |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে আবারও সরব হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের আগেই বোর্ডের কার্যক্রম নিয়ে তার বিভিন্ন বক্তব্য নজরে এসেছিল।

রোববার সংসদ অধিবেশনেও তার বক্তব্যের বড় একটি অংশজুড়ে ছিল ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড। প্রশ্নোত্তর-পর্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ক্রিকেট বোর্ডের বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিসিবির অতীত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং একাধিক অভিযোগ তুলে ধরেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ ও জনবল ব্যবহার করে অতীতে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে, যার মাধ্যমে ভোটের অধিকার হরণে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বোর্ডের ভেতরে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন আমিনুল। প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব খতিয়ে দেখার বিষয় সামনে এসেছে। আমরা দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানাব, এ বিষয়ে কোনো তদন্ত থাকলে তা আমাদের জানানো হোক এবং জাতির সামনে উপস্থাপন করা হোক।’

তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে দলীয়করণ ও অতিরিক্ত রাজনীতিকরণের কারণে ক্রীড়াঙ্গনে স্থবিরতা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমরা কাজ করছি।’

তিনি আরও জানান, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করতে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের অক্টোবরে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে ১৫ কর্মদিবসের মধ্যে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকজন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com