| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত
বেশ কয়েক বছর আগে বলিউড থেকে হলিউডে পাড়ি জমান ‘দেশিগার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন বলিউডে কাজ করার অভিজ্ঞতা থাকলেও স্বজনপোষণ ছাড়াই নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তবে এই পথচলায় নানা বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখিও হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তার ক্যারিয়ারে বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বলিউডের ভেতরের রাজনীতির কারণে তিনি এক সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, “বলিউড ইন্ডাস্ট্রিতে আসার সময় আমি ‘স্বজনপোষণ’ শব্দটির প্রকৃত অর্থই বুঝতাম না। আমার বাবা-মা যেমন চাইতেন আমি ক্যারিয়ারে সফল হই, তেমনি ইন্ডাস্ট্রির তারকারাও তাদের সন্তানদের জন্য একই স্বপ্ন দেখেন—আমি তখন এভাবেই ভাবতাম। পরে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির বাস্তব রাজনীতি বুঝতে শিখি।”
মাত্র ২২ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়াঙ্কা জানান, শুরু থেকেই প্রত্যাখ্যান তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে তিনি পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্তে অটল থেকে অভিনয়কেই নিজের স্বপ্ন ও পেশা হিসেবে ধরে রাখেন।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam