শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রিয়াল মাদ্রিদকে হারাল বার্সা, পিএসজি কোচ কেন আনন্দে ভাসলেন?

  |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   66 বার পঠিত

রিয়াল মাদ্রিদকে হারাল বার্সা, পিএসজি কোচ কেন আনন্দে ভাসলেন?

গত রাতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লিগ জিতে গেছে। বার্সেলোনার এই জয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে পিএসজি কোচ লুইস এনরিকেকে।

 

বার্সা যখন গতরাতে রিয়ালকে হারাচ্ছে, পিএসজি তখন ব্যস্ত ফরাসি লিগে স্তাদ বেসোয়াঁর বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে পিএসজি।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরপরই দলের কোচ লুইস এনরিকের মনোযোগ চলে গেল স্পেনের দিকে। এল ক্লাসিকোর ফল জানতে মুখিয়ে ছিলেন তিনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যাওয়ার আগেই এনরিকে পাশে থাকা একজনকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার স্কোর জানতে চান। জবাবে তাকে বলা হয়, বার্সা ২-০। এরপর তাকে তাৎক্ষণিক আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

এই মুহূর্তের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ফোর থ্রি থ্রিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ভিডিও প্রকাশ করেছে।

পিএসজি কোচ হয়ে এনরিকের এই উচ্ছ্বাসের কারণ, তিনি এর আগে বার্সেলোনার হয়ে খেলেছেন, কোচিংও করিয়েছেন। তার হাত ধরেই বার্সা ২০১৪ থেকে ২০১৭ এই তিন বছরে ট্রেবলসহ ৮টি শিরোপা জেতে।

তবে রিয়াল মাদ্রিদের সঙ্গেও এনরিকের একটা অতীত আছে। বার্সেলোনায় পাড়ি জমানোর আগে রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছেন তিনি। তবে সে অতীত থাকার পরও তিনি যে বার্সেলোনাকেই বেশি ভালোবাসেন, এই মুহূর্ত যেন বলে দিচ্ছে সেটাই।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com