শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

  |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।

এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন- আমরা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না।

আরও পড়ুন

এদিকে শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনকারী ১২ জনের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com