৬ দিনে দুই ফিফটি মোসাদ্দেকের

  |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   195 বার পঠিত

৬ দিনে দুই ফিফটি মোসাদ্দেকের

মাত্র ৬ দিনের ব্যবধানে দুটি ফিফটির দেখা পেলেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে দুর্দান্ত খেলেছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম দশ বছরে মোসাদ্দেক হোসেন সৈকতের ওয়ানডে ফিফটি ছিল মাত্র ৩টি। ২০১৬ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরুর পর প্রথম ৪৩ ম্যাচে ৩টি ফিফটি করতে পেরেছিলেন মোসাদ্দেক।

প্রায় ৪ বছর পর ওয়ানডেতে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় দিনের মধ্যে করলেন ২টি ফিফটি। চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের পর আজ শেষ ম্যাচে মোসাদ্দেক খেলেন ৫৬ রানের ইনিংস।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন লিটন কুমার দাস। দেশের হোম অব ক্রিকেটে এর আগে ২৮ ম্যাচের ২৭ ইনিংসে ব্যাটিং করেও ফিফটি ছিল না লিটনের। এই মাঠে ২৮তম ইনিংসে এসে প্রথম ওয়ানডে ফিফটি পেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া রোববার ফিফটি হাঁকান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। এই তিন তারকা ব্যাটসম্যানের ফিফটির সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন হৃদয়।

টানা ছয় টস হারের পর এদিন কয়েনভাগ্য পাশে পান নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের কনকাশের কারণে এই ম্যাচের নেতৃত্বভার পান শান্ত। টস জিতে তিনি নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০০ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com