অনলাইন ডেস্ক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট
গুণগত মানসম্মত বীমা সেবা, দ্রুততম সময়ে বীমা দাবি পরিশোধ এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশের জীবন বীমা খাতে আবারও আস্থার শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সুনির্দিষ্ট লক্ষ্য ও সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ২০২৫ সালে গ্রস প্রিমিয়াম আয়ে অভাবনীয় সাফল্য অর্জন করে ব্যবসায়িক অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে ৪৫২ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করে অনন্য নজির স্থাপন করেছে বীমা সেক্টরে। গড়ে তুলেছে ১৫১৯ কোটি টাকার সমৃদ্ধ লাইফ ফান্ড। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১২৬ কোটি টাকা। এই আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘এএএ’ অর্জন করেছে পপুলার লাইফ।
২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন এর তথ্য অনুযায়ী, নানাবিধ চ্যালেঞ্জ ও তীব্র প্রতিযোগিতার মধ্যেও ২০২৫ সালে কোম্পানিটির মোট (গ্রস) প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫০১ কোটি ১৬ লাখ টাকা। বিশেষ করে, নতুন গ্রাহক সৃষ্টির অন্যতম প্রধান সূচক—প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ২০০ কোটি ৬১ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম অর্জন করেছে ৩০০ কোটি ৪৬ লাখ টাকা। প্রিমিয়াম বাবদ বিশাল অঙ্কের রাজস্ব আয় করে প্রতিষ্ঠানটি বীমা খাতের শীর্ষ ৫টি কোম্পানির মধ্যে নিজ অবস্থান বজায় রেখেছে।
বাংলাদেশের জীবন বীমার ইতিহাসে ২০২৫ সালে এক অনন্য মাইলফলক স্পর্শ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। গ্রাহকের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বজায় রেখে মৃত্যুদাবিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫২ কোটি ৭৩ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে কোম্পানিটি। দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শত শত কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে পপুলার লাইফ মানুষের মনে বিশেষ আস্থার জায়গা তৈরি করেছে—বিশেষ করে দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে বীমার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করেছে।
পপুলার লাইফের প্রদত্ত তথ্য অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫১৯ কোটি ৬৩ লাখ টাকা। লাইফ ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে জীবন বীমা কোম্পানিগুলো অর্থ জমা রাখে ও বিনিয়োগ করে। কোনো বীমা গ্রাহকের মৃত্যু হলে বা অন্য কোনো বীমা দাবী এই ফান্ড থেকে প্রদান করা হয়। যে কোম্পানির লাইফ ফান্ড যত সমৃদ্ধ সেই কোম্পানির গ্রাহক সুরক্ষার সক্ষমতা তত বেশি। পপুলার লাইফ তাদের লাইফ ফান্ড সমৃদ্ধ করে আর্থিক ভীতকে আরো মজবুত করছে।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে পপুলার লাইফের মোট বিনিয়োগ রয়েছে ১৪৯১ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট সম্পদ এর পরিমাণ দাঁড়িয়েছে ২১২৬ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে পপুলার লাইফের ৫০০ কোটি টাকা অনুমোদিত এবং ৬০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর মধ্যেও ব্যতিক্রমী পারফরম্যান্স বজায় রেখেছে পপুলার লাইফ। কোম্পানিটি ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড দিয়ে আসছে, যা এই খাতে অন্যতম সেরা। কোম্পানিটি ২০২৫ সালে শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ক্রেডিট রেটিং “এএএ” (ট্রিপল এ) অর্জন করেছে। একই সাথে কোম্পানির সার্বিক আর্থিক গতিপথের পূর্বাভাস বা আউটলুক ‘স্থিতিশীল’ বলে ঘোষণা করা হয়েছে। দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড কর্তৃক পপুলার লাইফ ইন্স্যুরেন্সকে এই সম্মানজনক রেটিং প্রদান করা হয়েছে। বীমা খাতের আর্থিক সক্ষমতা ও সার্বিক স্থিতিশীলতার বিচারে “এএএ” হলো সর্বোচ্চমানের রেটিং। এই স্বীকৃতি নির্দেশ করে যে, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নীতিগত ও আর্থিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। একই সাথে পলিসিহোল্ডারদের বীমা দাবি মেটানো এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা সময়মতো পূরণের সর্বোচ্চ সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০০০ সালে যাত্রা শুরু করার পর থেকে বাংলাদেশের জীবন বীমা খাতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। গ্রাহক সন্তুষ্টি ও সময়মতো বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে কোম্পানিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েই গত ২৫ বছর ধরে দেশের জীবন বীমা খাতকে সমৃদ্ধ করে চলেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ কেবল একটি বীমা কোম্পানিই নয়, বরং লাখ লাখ মানুষের আর্থিক নিরাপত্তার আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক বীমা ভাবনার মাধ্যমে আগামী দিনেও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় পপুলার লাইফ তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Posted ০৫:৩৩ AM | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com