শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্পট মার্কেটে যাচ্ছে লিন্ডে বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   66 বার পঠিত

সংগৃহীত ছবি

লিন্ডে বাংলাদেশ লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী মঙ্গলবার। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ আজ রোববার এবং আগামীকাল সোমবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানিটির বøক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

উল্লেখ্য, ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চ‚ড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্র্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চ‚ড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্র্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহŸান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী মঙ্গলবার।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৭৪ দশমিক ১২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ২ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৭১ টাকা ২৭ পয়সা।

এদিকে চলতি ২০২৪ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) লিন্ডে বাংলাদেশের আয় ও মুনাফা বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৫৯ কোটি টাকা, আগের হিসাববছরের একই প্রান্তিকে যা ছিল ৫১ কোটি টাকা। অন্যদিকে আলোচ্য হিসাববছরের একই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১০ কোটি টাকা, আগের হিসাববছরের একই প্রান্তিকে যা ছিল ৭ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com