ব্যাংকের খবর ডেস্ক | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
সংগৃহীত ছবি
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও মো. আফজাল করিম।
সভায় ফায়ার সার্ভিস প্রতিনিধি দল অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ নানা বিষয় তুলে ধরেন। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস টিমের যৌথ অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
bankbimarkhobor.com | Mr. Islam