শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যমুনা ব্যাংকের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   144 বার পঠিত

সংগৃহীত ছবি

যমুনা ব্যাংকের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। এতে ব্যাংকের পরিচালকেরা, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানি সেক্রেটারি ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের জন্য ১৭ দশমিক ৫০ পারসেন্ট ক্যাশ এবং ৮ দশমিক ৫০ পারসেন্ট স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয় সভায়। এ ছাড়া, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর মতামত ব্যক্ত করেন ও বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com