অর্থনীতি ডেস্ক
বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩ প্রিন্ট
সংগৃহীত ছবি
সিটি ব্যাংক তাদের ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে এ বিষয়ে জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৯৭ টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল ১.৮১ টাকা।
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৩৬.৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২১৭.২২ কোটি টাকা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান প্রমুখ।
Posted ০৯:৫৫ AM | বৃহস্পতিবার, ০৩ অগাস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam
৮৯/এ (৪র্থ তলা), আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭
ফোন: ০১৯১৫৩৪৪৪১৮
ই-মেইল: faroque.computer@gmail.com