সারাদেশ ডেস্ক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 81 বার পঠিত
সংগৃহীত ছবি
জিয়াউর রহমানের মরোনত্তর বিচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ডাদেশ কার্যকরের দাবিতে সিরাজগঞ্জে মানবন্ধন করেছে যুবলীগ।
আজ শুক্রবার এসব দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
সকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানবন্ধন চলাকালে জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam