নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

প্রবাস পাতা ডেস্ক   |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

সংগৃহীত ছবি

ভারতের নয়াদিল্লিতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ হাইকমিশন।

এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) হাইকমিশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়।

কর্মসূচির শুরুতেই হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে শেখ কামালের জীবনের গৌরবময় সংগ্রাম গাঁথার ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ক্রীড়া, শিল্প ও সাহিত্যে শহীদ শেখ কামালের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘শেখ কামাল এসব গুণাবলী তাঁর পরিবার থেকে পেয়েছেন যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে।’ এ সময় তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের জেষ্ঠ্যপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে শহীদ শেখ কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৬ এএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com