শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্ষমা চেয়ে টিএসসিতে ‘প্রিয় মালতি’র পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

  |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ক্ষমা চেয়ে টিএসসিতে ‘প্রিয় মালতি’র পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

ক্ষমা চেয়ে টিএসসিতে ‘প্রিয় মালতি’র পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। সে সিনেমার প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে পোস্টার লাগিয়ে বিতর্কের জন্ম দেন তিনি।

সমালোচনার মুখে অবশেষে ঢাবির টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন মেহজাবীন। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

মূলত বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায় বের হন মেহজাবীন। সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি। যা নিয়েই তৈরি হয় বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন অভিনেত্রী। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় মেহজাবীন ও তার দলকে।

বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তোলেন অনেকে।

ঘটনার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

সেখানে তিনি লেখেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কালচারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?

এরপরই এই সমন্বয়ক ঘোষণা দেন, টিএসসিতে আমরা এই পোস্টার ছিড়বো না মেহজাবীন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিড়বেন। তার এই ঘোষণার কিছুক্ষণ পরই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন।

এ বিষয়ে মেহজাবীন বলেন, ‘‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় । আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান।পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com