শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বেবি জন’ মুক্তির আগেই আল্লু অর্জুনকে বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্যালিস

  |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

‘বেবি জন’ মুক্তির আগেই আল্লু অর্জুনকে বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্যালিস

‘বেবি জন’ মুক্তির আগেই আল্লু অর্জুনকে বড় দুঃসংবাদ দিলেন নির্মাতা ক্যালিস

ক্যালিস পরিচালিত ‘বেবি জন’-এর প্রচার ঝলকেই নজর কেড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এ মুহূর্তে চলছে ছবির প্রচার। বড়দিনে মুক্তি পাচ্ছে ‘বেবি জন’। একদিকে এই ছবি পারিবারিক, অন্যদিকে রয়েছে বিশেষ বার্তা। সব ধরনের উপাদান থাকায় এই ছবি বক্স অফিস কাঁপাবে বলে অনুমান ক্যালিসের। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ নিয়েও নাকি তারা খুব একটা চিন্তিত নন। তাদের ধারণা, এই ছবি রীতিমতো টেক্কা দেবে আল্লুকে।

এর আগে নজির গড়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনা অতিমারীর বাজারেও বক্স অফিসে ঝড় তুলেছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই ছবিটি। এই ছবির জন্যই ফের হলমুখী হয়েছিলেন দর্শকরা। সেই ধারাই বজায় রেখেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে নজরকাড়া ভিড়। সারা দেশজুড়ে এই দক্ষিণী তারকার জয়জয়কার। কিন্তু বলিউডে এই প্রজন্মের মহাতারকার জায়গা কে পাবেন? উত্তর দিলেন আসন্ন ছবি ‘বেবি জন’-এর পরিচালক ক্যালিস। তিনি ‘জওয়ান’ ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন।

অভিনেতা বরুণের সঙ্গে এটাই প্রথম কাজ ক্যালিসের। বরুণের অভিনয় দেখে নাকি তিনি স্তম্ভিত। নির্মাতা বলেন, বরুণ খুবই প্রতিভাবান। ছবিতে খুবই ভালো অভিনয় করেছেন তিনি। আবেগী দৃশ্য হোক বা লড়াইয়ের দৃশ্য— ওর অভিনয়ের পরিধি বিরাট বড়। সব অভিনেতার এমন দক্ষতা থাকে না। এই ছবিতে বরুণের অভিনয় সবাইকে চমকে দেবে। বলিউডের আল্লু অর্জুনের জায়গা করে নেবেন বরুণ ধাওয়ান বলেও জানান পরিচালক ক্যালিস।

‘বেবি জন’ পরিচালক বলেন, বরুণ সব ধরনের চরিত্রে সাবলীল। নাচের দৃশ্য থেকে গুরুগম্ভীর দৃশ্য— সব চরিত্রেই তিনি মানানসই। তাই দক্ষিণী চলচ্চিত্র জগতে আল্লু অর্জুনের যেমন খ্যাতি, বলিউডে সেই জায়গা পাবেন বরুণ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com