শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   221 বার পঠিত

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া

সঙ্গীত তারকা বেবী নাজনীন (ডানে) ও অভিনেত্রী জয়া আহসান (বাঁ)।

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন, অভিনেত্রী জয়া আহসান। সঙ্গীতে অবদান রাখায় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে এবং চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসানকে এই সম্মাননা দেওয়া হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও যমুনা টিভির সিইও ফাহিম আহমেদকে।

সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, “সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।”

জয়া আহসান বলেন, “শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।”

প্রসঙ্গত, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com