শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৮ বলে ফিফটি—মাহিদুলই এখন বাংলাদেশের দ্রুততম

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

১৮ বলে ফিফটি—মাহিদুলই এখন বাংলাদেশের দ্রুততম

১৮ বলে ফিফটি করার পথে আরেকটি ছক্কা মাহিদুল ইসলামের।

রেকর্ডই করে ফেললেন মাহিদুল ইসলাম। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের উইকেটকিপার ব্যাটসম্যান ১৮ বলে ফিফটি করেই গড়েছেন রেকর্ড।

মাহিদুল কেড়েছেন রনি তালুকদারের রেকর্ড। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ৫০ ছুঁয়েছিলেন রনি।

ফিফটির পর খুলনার মাহিদুল ইসলাম

সব মিলিয়ে বিপিএলে তৃতীয় দ্রুততম ফিফটি করা মাহিদুল ২২ বলে ৬ ছক্কায় করেছেন অপরাজিত ৫৯ রান। মাহিদুলের চেয়ে বিপিএলে কমে ফিফটি আছে মাত্র দুজনের। ২০১২ সালে মিরপুরেই দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে দেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৩ বলে ফিফটি করেন।

মাহিদুল  ঝড়ে খুলনা করেছে ৪ উইকেটে ২০৩ রান।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com