অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 140 বার পঠিত
সংগৃহীত ছবি
মোহাম্মদ মোহন মিয়া সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি একই ব্যাংকের ব্যবসায় উন্নয়ন, শরিয়াহ সেক্রেটারিয়েট, আইসিসিডি ও ইসলামী ব্যাংকিং কনভার্সন প্রজেক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোহন মিয়া ২০২০ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam