শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সব হিসেব পাল্টে সৌদিতে যাচ্ছেন নেইমার!

  |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

সব হিসেব পাল্টে সৌদিতে যাচ্ছেন নেইমার!

সংগৃহীত ছবি

গত এক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নেইমারকে। এমনকি নেইমার বার্সেলোনায় চুক্তির কাজ সারতে পৌঁছে গিয়েছেন এমন দাবিও করেছেন অনেক সাংবাদিক। ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও আগ্রহী ছিলেন এই ব্রাজিলিয়ানকে পেতে। কিন্তু কোচ জাভির অনাগ্রহ ছিল তাকে নিয়ে। আর এরই সুযোগ নিয়ে নেইমারকে পেতে ধর্ণা দিয়েছে আল-হিলাল।

দলবদলের বিশ্বস্ত সূত্র এবং স্কাই ইতালিয়ার ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, এরইমাঝে চুক্তির কাগজও নেইমারের কাছে পাঠিয়ে দিয়েছে সৌদি ক্লাবটি। এমনকি দলের কোচ আর সাবেক সতীর্থ জাভির অনাগ্রহ বুঝে নেইমারও এখন বিকল্প ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন।

ইতালিয়ান এই সাংবাদিকের মতে, পরবর্তী ২৪ ঘন্টায় নির্ধারিত হতে পারে নেইমারের ভাগ্য। যদিও তার এজেন্ট এরইমাঝে পিএসজিতে চুক্তি বাতিলের কাজ শুরু করেছেন।

এদিকে কোন কারণে নেইমারের সঙ্গে চুক্তি ভেস্তে গেলেও বিকল্প ভেবে রেখেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে পর্তুগিজ সুপারস্টার হোয়াও ফেলিক্সকে দলে পেতে আগ্রহী কাতালুনিয়ান জায়ান্টরা। ফেলিক্স নিজেও বার্সায় খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

নেইমার সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলে সেটি হবে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং। দলটি এর আগে সেনেগালের কালিদু কৌলিবালি, সার্বিয়ার মিলাঙ্কোভিচ-সাভিচ এবং পর্তুগালের রুবেন নেভেসকে দলে টেনেছে। আটবারের সৌদি লিগ এবং চারবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি আরও বড় কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com