শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাইডেন‌কে সমবেদনা জা‌নি‌য়ে প্রধানমন্ত্রীর চি‌ঠি

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

বাইডেন‌কে সমবেদনা জা‌নি‌য়ে প্রধানমন্ত্রীর চি‌ঠি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’ খবর- বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার ও এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল ফ্রন্টলাইনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’

শেখ হাসিনা বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য আমাদের প্রার্থনা।’

এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com