| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন?
পুষ্পার পর আল্লু অর্জুনের দিনকাল চমৎকার যাচ্ছে। অ্যাটলি কুমারের প্যান ইন্ডিয়ান সিনেমায় থাকছেন তিনি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুরুতে এ সিনেমায় সালমান খানকে কাস্ট করার কথা ভেবেছিলেন অ্যাটলি।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, সালমান খানের সঙ্গে বেশকিছু কারণে কাজ করতে পারছেন না অ্যাটলি। সময় মেলাতে পারেননি দুজনের কেউই। এর মধ্যেই সিনেমাটি নিয়ে আল্লু অর্জুনের সঙ্গে আলাপ হয় অ্যাটলির। আল্লু রাজি হয়েছেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক কোনো আলাপ তাদের হয়নি।
এ নিয়ে একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, কাগজে কলমে এখনো চুক্তি হয়নি। কিন্তু আল্লু অর্জুন সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন। এটি তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam