| মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
এখনো সতেজ শাহরুখ-মাধুরীর রসায়ন
আইফার মঞ্চ মাতালেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত। তারা ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘কোই লাড়কি হ্যায়’ গানে পারফর্ম করেন। মাধুরীকে কালো শাড়ি ও শাহরুখকে কালো প্যান্টের সঙ্গে সোনালি শার্টে দেখা যায়। গত রাত থেকেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক মাতাচ্ছে। আইফার ফেসবুক থেকে অবশ্য অন্য একটি গানের সঙ্গে ভিডিও আপলোড করা হয়েছে।
১৯৯৭ সালে মুক্তি পায় দিল তো পাগল হ্যায়। ২২ বছর পরও শাহরুখ-মাধুরীকে দেখে মনে হলো তাদের মাধুর্য একেবারেই কমেনি। এ দুজনের জুটি ও তাদের রসায়ন এখনো সতেজ।
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam