শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শীর্ষে ম্যানসিটি, রোনালদোর আল নাসর ১৬৩, মেসির মায়ামি ১৫৩৮

  |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   71 বার পঠিত

শীর্ষে ম্যানসিটি, রোনালদোর আল নাসর ১৬৩, মেসির মায়ামি ১৫৩৮

সংগৃহীত ছবি

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়ে প্রশ্ন নেই। ক্লাব ফুটবলের সেরা লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ইতালির সিরি আ’ এবং ফ্রান্সের লিগ ওয়ানেই দেখা যায়।

এই পাঁচ লিগের পরে কারা আছে তা নিয়ে নানা সময়ে ওঠে নানান প্রশ্ন। কখন ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষ দাবি করে তারা আছে ছয়ে, কখনও পর্তুগাল দাবি করে ষষ্ঠ অবস্থান তাদের। আবার পূর্বের সেই ঐতিহ্য হারানো নেদারল্যান্ডস মনে করে ষষ্ঠ অবস্থান তাদের।

ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে বলেছেন, সৌদি প্রো লিগ বিশ্বের ষষ্ঠ সেরা ফুটবল লিগে পরিণত হবে। আবার মেসির ভক্তরা মনে করেন, সৌদি প্রো লিগের চেয়ে এগিয়ে মেসির যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। এসব নিয়ে যখন দ্বন্দ্ব ঠিক তখন প্রকাশ হয়েছে বিশ্ব ক্লাব র‌্যাঙ্কিং।

বিশ্ব ক্লাব র‌্যাঙ্কিংয়ে আল নাসর ১৬৩তম অবস্থানে, ইন্টার মায়ামি জায়গা পেয়েছে ১৫৩৮ এ।
যা থেকে কোন লিগের মান কেমন, কোন দলের র‌্যাঙ্কিং কত তা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ফুটবল ডাটাবেজের ২৭ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ব ফুটবল ক্লাব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে গত মৌসুমে ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি। দুইয়ে আছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ নেমে গেছে তিনে।

লিভারপুল আছে ছয়ে, বার্সেলোনা নয়ে এবং ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে ১৭তম অবস্থানে। ফ্রান্স লিগের সেরা দল পিএসজি আছে ১৮তম অবস্থানে। অন্যদিকে পর্তুগালের পোর্ত আছে আটে, বেনফিকা আছে ১১তম অবস্থানে। ব্রাজিলের পালমেইরাস ১৩তম অবস্থানে আছে। সেরা বিশে জায়গা পায়নি ডাচ কোন ক্লাব।

আর্জেন্টিনার ক্লাবগুলোর মধ্যে সেরা অবস্থান রিভার প্লেটের। দলটি আছে ৩৬ এ। সৌদি ক্লাবগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে আল হিলাল। নেইমারকে কেনা ক্লাবটি বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে আছে। অন্যদিকে রোনালদোর ক্লাব আল নাসর আছে ১৬৩তম অবস্থানে। গত বছর লিগ জয়ী আল ইত্তিহাদ ১৫৬ তে আছে।

যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক’দিন আগে যাদের হারিয়েছে মেসির দল ইন্টার মায়ামি। আর মেসির মায়ামির অবস্থান মেজর লিগের ক্লাবগুলোর মধ্যে ২২তম। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মেসির ক্লাব আছে ১৫৩৮তম অবস্থানে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com