শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আল-আরাফাহ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

  |   বুধবার, ৩০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   116 বার পঠিত

আল-আরাফাহ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

সংগৃহীত ছবি

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আলহাজ্ব সেলিম রহমান।

সোমবার (২১ আগস্ট) পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা।

বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ গ্রুপের কম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, কেডিএস এক্সেসরিজ লিঃ, কেডিএস এ্যাপারেলস লিঃ, কেডিএস লজিস্টিকস লিঃ, কেডিএস আইডিআর লিঃ, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, স্টিল এক্সেসরিজ লিঃ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com