শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এখনই লিভারপুল ছেড়ে যাচ্ছেন না সালাহ

  |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত

এখনই লিভারপুল ছেড়ে যাচ্ছেন না সালাহ

এখনই লিভারপুল ছেড়ে যাচ্ছেন না সালাহ

মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে আরো দুই বছরের জন্য রেখে দিচ্ছে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ক্লাব লিভারপুল। বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেছেন তিনি।

২০২৪-২৫ মৌসুম শেষেই সালাহর চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। ফলে মৌসুম শেষে তিনি যেকোনো ক্লাবে চাইলে যেতে পারতেন। যদিও একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তাকে ধরে রাখল অল রেডরা। তার মতোই চুক্তির শেষ মৌসুম চলছে ডাচ ডিফেন্ডার ভার্জির ফন ডাইক ও ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ডাইকের সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে, আর আলেক্সান্ডার-আর্নল্ডের রিয়াল মাদ্রিদে নাম লেখানোর গুঞ্জন রয়েছে।

চুক্তি সইয়ের পর প্রতিক্রিয়ায় সালাহ বলেছেন, ‘আমি অবশ্যই শিহরিত। এ মুহূর্তে আমাদের দলটা অসাধারণ। আমি এ কারণেই চুক্তিতে সই করেছি যে আমাদের আরো শিরোপা জেতার ও ফুটবল উপভোগ করার সুযোগ আছে। এখানেই আমি সেরা সময়টা কাটিয়েছি, যা ছিল দারুণ। আমি এখানে আট বছর খেলেছি, আশাকরি সেটি ১০ বছর হবে। এখানে আমার জীবন ও ফুটবল দুটোই উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা সময়টা এখানেই কাটিয়েছি।’

২০১৭ সালে ইতালির এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখান সালাহ। সেই থেকে তিনি ক্লাবটির কিংবদন্তি হয়ে উঠেছেন। এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে করেছেন ২৪৩ গোল।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com