| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 254 বার পঠিত
উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষে ‘মাইনক্রাফট’
মুক্তির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পূর্বাভাস দেয়া হয়েছিল ঘরোয়া বক্স অফিসে সর্বোচ্চ আয় করবে ‘মাইনক্রাফট’। তা-ই হলো। ওয়ার্নার ব্রাদার্স ও লিজেন্ডারি প্রযোজিত ছবিটি শুক্রবার আয় করেছে ২ কোটি ৫ লাখ ডলার, যা উত্তর আমেরিকার বাজারে বছরের তৃতীয় সর্বোচ্চ আয় হিসেবে বিবেচিত হচ্ছে। বেস্ট সেলিং ভিডিও গেম অবলম্বনে নির্মিত কমেডি ধাঁচের ‘মাইনক্রাফট’ দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় ছাড়াতে চলেছে ৮ কোটি ডলার। মুভিটির সফলতা প্রমাণ করছে শুধু গেমের ভক্ত নয়, সাধারণ দর্শকরাও এটি ভীষণ পছন্দ করছে।
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam