শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন যে নায়িকা

  |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   304 বার পঠিত

‘ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন যে নায়িকা

‘ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন যে নায়িকা

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে।  শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম।

গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে।

এই তিন ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তার আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।

এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ‘ডন ৩’ ছবিতে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com