শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কোরবানির ঈদেও চাঙ্গা থাকবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি

  |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

কোরবানির ঈদেও চাঙ্গা থাকবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি

কোরবানির ঈদেও চাঙ্গা থাকবে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বেশ কয়েক বছর ধরে দেশী সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বিনোদন দুনিয়ায়। দর্শকের মধ্যেও বাংলা সিনেমা নিয়ে দেখা যায় প্রবল আগ্রহ। দেশের সিনেমা হলগুলোয়ও দেখা যায় দর্শকের উপচে পড়া ভিড়। দেশের বাইরেও মুক্তি পাচ্ছে দেশের সিনেমা। সিনেমাসংশ্লিষ্টরাও দেশের সিনেমার এ উন্নয়নে আশার আলো দেখছেন। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ ভালো আলোচনার জন্ম দিয়েছে। ব্যবসাও করেছে বেশ। এরই মধ্যে দর্শকের মাঝে কোরবানির ঈদে সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। যদিও এখনো দেশের প্রেক্ষাগৃহে চলছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরই মাঝে শুরু হয়ে গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে প্রস্তুতি।আসন্ন কোরবানির ঈদে অধিকাংশ সিনেমা একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। এবার জেনে নেয়া যাক, আসন্ন ঈদুল আজহায় কোন চলচ্চিত্রগুলোর মুক্তির কথা চলছে।গত ঈদুল ফিতরের ন্যায় আসন্ন কোরবানির ঈদেও মুক্তি পাচ্ছে আধ ডজন সিনেমা।

তাণ্ডব: রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত এ সিনেমার খবর শোনা যায় অনেক আগে থেকেই। তবে এ সিনেমার নায়িকা কে হবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে এরই মধ্যে জানা গেছে, সাবিলা নূর রয়েছেন শাকিব খানের বিপরীতে। তাণ্ডবের শুটিংয়ে শুটিং স্পটের উপস্থিত দর্শকের বিভিন্ন ভিডিওতেও দেখা যায় শাকিবের বিপরীতে সাবিলাকে। শাকিব খানের এ সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে। এদিকে ‘তুফান’-এর পর দ্বিতীয়বারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। এ সিনেমায় সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়া ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরিফুল রাজ। রায়হান রাফী চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন। চিত্রনাট্যে রাফীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদনান আদিব খান। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী।

ইনসাফ: চলচ্চিত্রে সদ্য পা রেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০২৪ সালে তার তার অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। আসন্ন ঈদে ফারিণের নতুন সিনেমা ‘ইনসাফ’। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিণের দ্বিতীয় সিনেমা। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। সিনেমাটির পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

নীলচক্র: বেশ কিছুদিন বিরতির পর এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে আরিফিন শুভকে। সিনেমাটি এরই মধ্যে বেশ কয়েকবার মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তি পায়নি। এবার কোরবানির ঈদেই মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন সিনেমাসংশ্লিষ্টরা। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির এর আগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এ সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরা অভিনীত দ্বিতীয় সিনেমা। নীলচক্রে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানবকল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গভীরে রয়েছে ভয়াবহ ফাঁদ। এ ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনই প্রেক্ষাপটের ওপর নির্মিত সিনেমার কাহিনী। নীলচক্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু করলেন সংগীতশিল্পী বালাম। এছাড়া বিভিন্ন ভূমিকায় অভিনয়ে দেখা যাবে শিরীন আলম, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী উর্বী, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান ও টাইগার রবিকে।

এশা মার্ডার: কর্মফল: আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়েছে বেশ কয়েকবার। এবার আর প্রতিক্ষা নয়। ঈদুল আজহায়ই মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতা সানী সানোয়ার। সিনেমাটিতে পুলিশ চরিত্রে রয়েছেন বাঁধন, যেখানে একই জেলায় সংঘটিত তিনটি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। এছাড়া রয়েছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ ও মাজনুন মিজান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার।

পিনিক: এ সিনেমায় দর্শক নতুন করে চিনবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি কয়েকবার মু্ক্তির কথা থাকার পরও পিছিয়ে ছিল তারিখ।

অবশেষে কোরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে। সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ-পাল্টা প্রতিশোধের গল্প। চিত্রনাট্যে রয়েছেন আখিউজ্জামান মেনন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালাম প্রমুখ।

টগর: এ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরী ও আদর আজাদ। আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ শিরোনামের এ সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার। কাহিনী, চিত্রনাট্য ও প্রযোজনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক। সিনেমাটির সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। এর অন্য অভিনয়শিল্পীরা হলেন রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম, জোযন, সুমন আনোয়ার, এলআর খান সীমান্ত ও শরিফুল।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com