শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজকীয় অভিষেক হলো শাহরুখ খানের

  |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

রাজকীয় অভিষেক হলো শাহরুখ খানের

রাজকীয় অভিষেক হলো শাহরুখ খানের

শাহরুখ খান আবারো বিস্মিত করলেন সবাইকে। রাজকীয়ভাবে তিনি উপস্থিত হয়েছিলেন মেট গালার এবারের আসরে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকে তাকে দেখা গেছে। নিউইয়র্কের মেট গালায় এই প্রথম পা রাখলেন শাহরুখ। গায়ে ছিল কালো পোশাক। গলায় চেইন আর হাতে গয়না। নিজস্ব সিগনেচার স্টাইল ও ভঙ্গিতে তিনি ঘুরে বেড়িয়েছেন সেখানে।

গত সোমবার রাতে বসেছিল মেট গালার এবারের আসর। ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন এটি। এবার অভিষেক হলো শাহরুখের। মেট গালায় ভারতের অনেক অভিনেত্রী অংশ নিয়েছেন আগে, কিন্তু অভিনেতা বা পুরুষরা অংশ নেননি। সে হিসেবেও শাহরুখ প্রথম। প্রথমবার মেট গালায় পা দিয়েই ঝড় তুলেছেন বলিউডের বাদশাহ।

শাহরুখের পরনে ছিল ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি কালো রঙের একটি ক্ল্যাসিক টেইলকোট। তার সঙ্গে ছিল উঁচু কোমরযুক্ত প্যান্ট আর কালো শার্ট। পুরো পোশাকেই ছিল সূক্ষ্ম কারুকাজ।

শুধু পোশাক নয়, গয়নাও পরেছিলেন বাদশাহ। এতেও ছিল আভিজাত্যের ছাপ। গলায় একাধিক স্তরে গয়না পরেছিলেন। নজর কাড়ে বড় আকৃতির ‘কে’ অক্ষরের পেনডেন্ট। এটা ‘কিং খান’ উপাধির প্রতীক। হাতে পরেছিলেন একাধিক আংটি, চোখে কালো সানগ্লাস আর হাতে ধরা ছিল সিংহের মুখ খোদাই করা একটি ছড়ি। যেন হাতে রাজদণ্ড। ছড়ি ঘুরিয়ে তিনি যেভাবে মেট গালায় ঘুরে বেড়াচ্ছিলেন, তা আত্মবিশ্বাসেরই পরিচায়ক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com