ব্যাংক ডেস্ক | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 86 বার পঠিত
সংগৃহীত ছবি
টাইম ফর ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যকে ধারণ করে ব্যাংক এশিয়ার ‘ম্যানেজার্স মিট-২০২৩’ গত ২ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক জাকিয়া রউফ চৌধুরী, এনাম চৌধুরী, নাফিস খন্দকার, আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানসহ প্রায় ২০০ জন কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২৩ সালের ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা, সম্ভাব্য সুযোগ ও সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
Posted ২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam