শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

ব্যাংক ডেস্ক   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

সংগৃহীত ছবি

বাংলাদেশের সম্ভাবনাময় ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের উদ্যোগ, প্রকল্পের অনুকূলে ব্যাংক বিনিয়োগ সহজলভ্যকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পৃষ্ঠপোষকতা প্রদান এবং আত্ম-কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তিনজন নতুন ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে ৪ শতাংশ মুনাফা হারে মোট ১ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ প্রদান করে।

উদ্যোক্তাদের নতুন ও সৃজনশীল উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ বা বাস্তব জ্ঞান এবং কীভাবে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করবে এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল রোববার মতবিনিময় ও উন্মুক্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের চেক বিতরণ করেন। এগ্রি স্টার্ট-আপ, অ্যাডুকেশন স্টার্ট-আপ এবং ডেনিম স্টার্ট-আপ ব্যবসার জন্য যথাক্রমে মেসার্স আই পেইজ বাংলাদেশ লিমিটেড, মেসার্স মাস্টারমাইন্ড টেকনোলজিস এবং মেসার্স দ্বীন-কে বিনিয়োগের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার গুরুত্বের ওপর জোর দেন এবং উদ্যোক্তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে তাদের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করেন। তিনি ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও এম এম সাইফুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও আইএমডি বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com