| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
অ্যানচেলত্তির প্রথম দলে নেইমার নেই, ফিরলেন কাসেমিরো
সদ্যই ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়া কার্লো অ্যানচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিল দল ঘোষণা করেছেন। আগামী মাসের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন তিনি। এ দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে ফিরেছেন ৩৩ বছর বয়সী কাসেমিরো। ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিল দলকে নেতৃত্ব দেয়া এ মিডফিল্ডার প্রায় এক বছর জাতীয় দলে ব্রাত্য ছিলেন। অবশেষে অ্যানচেলত্তি ফেরালেন তাকে। রিয়ালে এ কোচের অধীনে খেলেছেন তিনি। এরপর তিনি নাম লেখান ম্যানইউতে।
নেইমার এখনো ইনজুরির সঙ্গে লড়াই করে চলেছেন। চোটমুক্ত হয়ে মাঠে ফেরার পর আবারও চোটে পড়া যেন এখন নিত্য ঘটনা।
রিয়াল মাদ্রিদকে বিদায় বলে রোববার রাতে ব্রাজিল পৌঁছান অ্যানচেলত্তি। এক শতাব্দীর মধ্যে তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব সামলাবেন।
৬ জুন একুয়েডর ও ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে সেলেসাওরা। লাতিন মহাদেশ থেকে টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম স্থানধারী দলটি ফিফা প্লে-অফ টুর্নামেন্টে খেলবে।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন, বেন্তো, উগো সুজা। ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলে, আলেক্সান্দ্রো, লুকাস বেরালদো, কার্লোস অগাস্তো, ভ্যান্ডারসন। মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে স্যান্টোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, এডারসন, গারসন। ফরোয়ার্ড: আন্তোনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam