| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
প্রথমবার অ্যাকশন সিনেমায় বুবলীর নায়ক সজল
গত ঈদুর ফিতরে জনপ্রিয় অভিনেত্রী শবনব বুবলী অভিনীত জংলি সিনেমাটি মুক্তি পায়। দেশ ও দেশের বাইরে সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। আসন্ন ঈদেও থাকছে এ নায়িকার নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। এদিকে নতুন আরো একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।
সিনেমা প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ‘চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রের নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’
প্রথমবারের মতো বুবলীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সজল। তার সঙ্গে কাজের বিষয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য তিনি এতটা এফোর্ট দেন, যা দেখার মতো। আমরা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার কাজ করছি।’
সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam