শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিনেমার প্রচারণায় নেই সামান্থা

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

সিনেমার প্রচারণায় নেই সামান্থা

সিনেমার প্রচারণায় নেই সামান্থা

সামান্থা রুথ প্রভুর অভিনীত সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’। গৌতম বাসুদেব মেনন পরিচালিত এ সিনেমা দিয়েই অভিষেক হয় সামান্থার। ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নাগা চৈতন্য। সিনেমার সময় থেকেই তাদের মধ্যে নৈকট্য তৈরি হয়। এরপর প্রেম, পরিণয়। একসময় বিচ্ছেদও হয়েছে তাদের। এবার ১৫ বছর পূর্তিতে সিনেমাটি আবারো মুক্তি দেয়া হচ্ছে থিয়েটারে। সবাই ধারণা করেছিলেন এমন একটি সময়ে সামান্থা ও চৈতন্যকে একসঙ্গে দেখা যাবে। দুজনে মিলেই প্রচারণায় আসবেন সিনেমাটির। কিন্তু সামান্থা সাফ জানিয়ে দিলেন, নাগার সঙ্গে তিনি সিনেমার প্রচারণা করবেন না।

গতকাল থিয়েটারে পুনরায় মুক্তি পেয়েছে ইয়ে মায়া চেসাভে। সিনেমাটির প্রচারণা সম্পর্কে সামান্থা বলেন, ‘আমি জানি না কোথা থেকে এসব কথা আসছে বা কারা এ গুজব তৈরি করছে। আমি কারো সঙ্গেই সিনেমার প্রচারে যাচ্ছি না। সত্যি বলতে, আমি এ সিনেমার প্রচারের সঙ্গেই থাকছি না। হয়তো ভক্তরা চান সিনেমার জুটি একসঙ্গে সিনেমাটি প্রচার করবে। কিন্তু আমি তাদের চাহিদামতো জীবনযাপন করতে নারাজ।’

তবে ইয়ে মায়া চেসাভে সামান্থার ক্যারিয়ারের জন্যও বিশেষ হয়ে আছে। এ সিনেমার মধ্য দিয়েই তিনি তারকাখ্যাতি পেতে শুরু করেন। ইয়ে মায়া চেসাভে নিয়ে তাই তার নস্টালজিয়া আছে। তিনি সেসব স্মরণ করে বলেন, ‘আমার শুট করা প্রথম সিনেমা মস্কোয়িন কাবেরি। আর আমার মনে হয় এটা আমার জীবনের সেরা সিনেমা। কিন্তু সিনেমাটার কথা আমার সেভাবে মনে পড়ে না। কেননা একদিন শুট করার পর দীর্ঘদিনের বিরতি থাকত। কিন্তু ইয়ে মায়া চেসাভের বিষয়টা ভিন্ন ছিল।’

কাজ করার ক্ষেত্রে সামান্থার দ্বিতীয় সিনেমা ইয়ে মায়া চেসাভে। এ নিয়ে তিনি বলেন, ‘সিনেমার প্রতিটা শট আমার মনে আছে। প্রথম শুট করেছিলাম জেসির সঙ্গে কার্তিকের দেখা হওয়ার দৃশ্যটি। দৃশ্য আর শুটিংয়ের কথা আমার খুব মনে পড়ে। এছাড়া সিনেমার প্রতিটা মুহূর্তই মনে পড়ে। গৌতম মেননের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমরা সবাই জানতাম আমরা কী করছি।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com