ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোলে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হ্যানি মুখতারের হেডারে ম্যাচে সমতা আনে ন্যাশভিল। এরপর ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক ভুল পাস দিয়ে বল তুলে দেন মেসির পায়ে। ভুলের খেসারত দিয়ে গোলও হজম করে ন্যাশভিল। আর জোড়া গোলের ধারা টানা ৫ম ম্যাচেও নিয়ে গেলেন মেসি।
এ ম্যাচে ফ্রি-কিক থেকে করা মেসির গোলটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। ৭৮টি -কিক গোল নিয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা মার্সেলিনিও কারিয়োকাকে স্পর্শ করতে মাত্র ৮ গোল দূরে এখন বিশ্বকাপজয়ী মেসি। রবার্তো দিনামিতে (৭৪) এবং জুনিনিও পেরনামবুকানোও (৭২) আছেন তার সামনে।