শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৬৫০ স্টান্টম্যানের বীমা করালেন অক্ষয়

  |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

৬৫০ স্টান্টম্যানের বীমা করালেন অক্ষয়

৬৫০ স্টান্টম্যানের বীমা করালেন অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের স্টান্ট নিজে করার জন্য তিনি বিখ্যাত। সম্প্রতি স্টান্টম্যানদের জন্য একটি উদ্যোগ নিয়েছেন। ভারতজুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যানের জীবন বীমা করিয়েছেন তিনি। এদের মধ্যে নারী-পুরুষ উভয় স্টান্টম্যানই আছেন। অক্ষয়ের এ প্রকল্প স্বাস্থ্য ও দুর্ঘটনার কভারেজ দেবে। চলচ্চিত্র শিল্পে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন উদ্বেগ ছিল। এর একটা সমাধান হলো অক্ষয়ের কাজের মাধ্যমে।

সম্প্রতি পরিচালক পা রঞ্জিত পরিচালিত তামিল চলচ্চিত্র ‘ভেট্টুভাম’-এর সেটে স্টান্টম্যান এসএম রাজুর মর্মান্তিক মৃত্যুর পর এ উদ্যোগ নেয়া হয়েছে। রাজুর মৃত্যুর ঘটনা বিনোদন শিল্পের নিরাপত্তার মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপর অক্ষয় কুমারের এ উদ্যোগের কারণে প্রশংসায় ভরিয়েছেন সবাই।

‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’, ‘ওএমজি ২’ ও ‘ধড়ক ২’, ‘জিগরা’র মতো সিনেমায় কাজের জন্য পরিচিত অভিজ্ঞ স্টান্ট আর্টিস্ট বিক্রম সিং দাহিয়া এ প্রসঙ্গে বলেন, ‘অক্ষয় স্যারকে অনেক ধন্যবাদ। বলিউডে ৬৫০-৭০০ স্টান্টম্যান এবং অ্যাকশন ক্রুর সদস্যরা এখন বীমার আওতায় আছেন। এ পলিসিতে সেটে বা সেটের বাইরে আঘাতের ক্ষেত্রে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত নগদ চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে।’

ভারতে স্টান্টম্যানদের নিরাপত্তা ও জীবন নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। রাজুর মৃত্যু তা আরো বাড়িয়ে দেয়। দক্ষিণী অভিনেতা আর্য অভিনীত ও পা রঞ্জিত পরিচালিত ছবির শুটের সময়, গাড়ি উল্টে যাওয়ার এক দৃশ্যে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতেই মারা যান এসএম রাজু। তিনি বহু বছর ধরে শত শত তামিল ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন এবং দুর্ধর্ষ স্টান্ট করার জন্য বিখ্যাত ছিলেন।

শুটিংয়ের সময়কার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, রাজু একটি উচ্চ ঝুঁকিপূর্ণ গাড়ির স্টান্ট করার চেষ্টা করছেন। যানবাহনটি র‌্যাম্পে আঘাত করার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাওয়ায় কয়েকবার উল্টেপাল্টে যায় এবং মাথার ওপর গিয়ে পড়ে। ক্রুর সদস্যদের দুর্ঘটনার তীব্রতা বুঝতে কিছুক্ষণ সময় লেগেছিল। যখন তারা গাড়ির কাছে ছুটে যান, তারা রাজুকে মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধার করেন। তৎক্ষণাৎ চেষ্টা সত্ত্বেও তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com