শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বার্নিকাটের গাড়িবহরে হামলা: অধিকতর প্রতিবেদন দাখিল আবার পেছাল

বাংলাদেশ ডেস্ক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   160 বার পঠিত

বার্নিকাটের গাড়িবহরে হামলা: অধিকতর প্রতিবেদন দাখিল আবার পেছাল

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবার নতুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলম রোববার এ আদেশ দেন।

এদিন এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদন দাখিলের জন্য আবার ৬ আগস্ট দিন ধার্য করেন আদালত।

এর আগে ১ জানুয়ারি এ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন আদালত। আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি জানিয়েছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। সর্বশেষ গত ৪ ডিসেম্বর মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরবর্তী সময়ে দেখা যায়, তাদের মধ্যে সাক্ষী ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে গত ২৭ ডিসেম্বর এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম বরাবর পাঠান আদালত।

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন ড. বদিউল আলম মজুমদার। ২০২১ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com