শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

  |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ। তাও এক ম্যাচ হাতে রেখেই! গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে তুমুল লড়াই শেষে সফরকারীদের ৮ রানে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে এ রান তাড়া করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

১৫ রানে ৫ উইকেট হারানোর পরই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের আশা। একে একে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব, মোহাম্মাদ হারিস, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মাদ নওয়াজ। সাইমের রান আউটের মধ্য দিয়ে বিপর্যয়ের শুরু। এরপর শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারায় অতিথিরা। দলীয় ৩০ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক সালমান আগাও।

এরপর পাকিস্তানের আশার বাতি জ্বালিয়ে রাখেন ফাহিম আশরাফ। আব্বাস আফ্রিদিকে নিয়ে ২৭ বলে ৪১ ও আহমেদ দানিয়েলকে নিয়ে ১৭ বলে ৩৩ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। যদিও শেষ হাসিটা হাসেন শরিফুল, মুস্তাফিজরা।

শেষ দিকে দারুণ জমে ওঠে ম্যাচ। ২ উইকেট হাতে নিয়ে শেষ ১২ বলে পাকিস্তানের প্রয়োজন ২৮ রান। রিশাদ হোসেনের ৫ বলেই ১৫ রান নিয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দেন ফাহিম। যদিও ১৯তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান তিনি। শেষ ওভারে লাগে ১৩ রান। উত্তেজনা তখনো শেষ হয়নি। মুস্তাফিজের প্রথম বলেই বাউন্ডারি মেরে দেন দানিয়েল। ৫ বলে প্রয়োজন পড়ে ৯ রান। পরের বলে সীমানায় ধরা পড়েন দানিয়েল। এর মধ্য দিয়ে স্বাগতিকরা ৮ রানের জয় তুলে নেয়। সেই সঙ্গে নিশ্চিত হয় সিরিজও।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তখন জাকের আলী ও শেখ মেহেদী হাসান অনবদ্য লড়াই করে দলকে ১৩৩ রানের পুঁজি এনে দেন। জাকের ৪৮ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৫ এবং মেহেদী ২৫ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রান করেন। এরপর শরিফুল (৩/১৭), মেহেদী (২/২৫), সাকিব (২/২৩), মুস্তাফিজ (১/১৫) বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন। ম্যাচসেরা জাকের আলী।

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩ (জাকের ৫৫, মেহেদী ৩৩; সালমান মির্জা ২/১৭, আহমেদ দানিয়েল ২/২৩, আব্বাস আফ্রিদি ২/৩৭)। পাকিস্তান: ১৯.২ ওভারে ১২৫ (ফাহিম ৫১, আব্বাস ১৯, দানিয়েল ১৭; শরিফুল ৩/১৭, মেহেদী ২/২৫, সাকিব ২/২৩)। ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ : জাকের আলী (বাংলাদেশ)

সিরিজ: বাংলাদেশ সিরিজে ২-০ তে এগিয়ে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com