শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘কতশত মানুষ এর ভুক্তভোগী’, কোন হাসপাতালের কথা বললেন পরীমনি

  |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

‘কতশত মানুষ এর ভুক্তভোগী’, কোন হাসপাতালের কথা বললেন পরীমনি

পরীমনি

অভিনেত্রী পরীমনির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল গত ১০ আগস্ট। এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। এরপর আজ (১৭ আগস্ট) তিনি বেসসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পরীমনি পোস্টে লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনী! কতশত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে…।’

পরীমনির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তবে ভক্তদের অনেকেই বুঝতে পেরেছেন। কেউ লিখেছেন, ‘এই দেশে এমন অনেক কাহিনি আছে।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, খুবই খারাপ অবস্থা। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা।’ তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন।

কাছের মানুষদের নিয়ে ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনে জমকালো অনুষ্ঠান করেছিলেন পরীমনি। নিজের ফেসবুকে সে মুহূর্তের এক ঝলক ভিডিও প্রকাশ করে দর্শকদের অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সে অনুষ্ঠানের বেশ কয়েকটি নতুন ভিডিও। যারা ভিডিও প্রকাশ করেছেন তাদের উদ্দেশেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com