| শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
নভেম্বরে শুরু আল্লু-দীপিকার সিনেমার শুটিং
আল্লু অর্জুন অভিনীত নতুন সিনেমায় তার বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সিনেমার পরিচালক অ্যাটলি কুমার। নাম এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সিনেমার শুটিং নভেম্বরে শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রায় ১০ দিন টানা শুটিং করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামাসহ আরো কিছু গণমাধ্যম।
বলিউড হাঙ্গামা বলছে, দীপিকা পাড়ুকোন এরই মধ্যে সিনেমাটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তিনি নভেম্বরেই শুটিং শুরু করবেন। অ্যাকশন প্যাকড সিনেমাটির জন্য প্রায় টানা ১০ দিন শুটিং করা হবে। দীপিকা পাড়ুকোনকে এ সিনেমায় একদমই নতুন রূপে দেখা যাবে। এর আগে কখনো তাকে এমন করে দেখা যায়নি।
এর আগে পিংকভিলা প্রকাশ করেছিল আল্লু অর্জুন সম্পর্কে। সেখানে বলা হয়েছিল, এ সিনেমায় তিনটি চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। সিনেমার গল্প ও উপস্থাপনা মিলিয়ে এমন কিছু তৈরি করা হচ্ছে, যা ভারতীয় সিনেমায় আগে কখনো দেখা যায়নি। প্রযুক্তির ক্ষেত্রেও এ সিনেমা নিয়ে ভিন্নভাবে কাজ করা হচ্ছে। উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করা হবে সিনেমাটি নির্মাণে।
এ সিনেমার মাধ্যমে অ্যাটলির সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোর। এর আগে তিনি ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন অ্যাটলির পরিচালনায়। আল্লু অর্জুন প্রথমবারের মতো কাজ করবেন অ্যাটলির সঙ্গে। সিনেমাটির প্রযোজক সান পিকচারস জানিয়েছে হাই বাজেট সাই-ফাই হতে যাচ্ছে সিনেমাটি। তবে সিনেমার গল্প বা অন্য কারা অভিনয় করছেন, তা নিয়ে কিছু জানানো হয়নি।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam