শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লাইজে শ্রেইনেমাকার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উভয় মন্ত্রী আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। উভয় মন্ত্রী দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্র সম্প্রসারণে আলোচনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com